সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
নাসিরনগরে একজনকে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা

নাসিরনগরে একজনকে ৬ মাসের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি  

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের টেকানগর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে কামাল উদ্দিন ( মন্টু চৌধুরী) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল প্রদান করেছেন ব্রাহ্মণবাড়িয়ার  বিজ্ঞ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালত।
গতকাল (১২ নভেম্বর) মঙ্গলবার  ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালতের বিজ্ঞ বিচারক জাকি আল পারাবি এ রায় ঘোষনা করেন। জানা গেছে  উক্ত আসামীর বিরুদ্ধে গ্রামের সুরুজ আলীর স্ত্রী সাহেদা বেগম বাদী হয়ে  জি আর মামলা নং ৯/১৭ দন্ড বিধি ৩২৪ পেনাল কোড মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত বাদীনির অভিযোগ যাচাই বাচাই করে ও বিজ্ঞ আইনজীবিদের যুক্তি তর্ক শুনে এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা গেছে বর্তমানে আপিলের শর্তে আসামী মন্টু চৌধুরী জামিনে রয়েছে। বাদী পক্ষের আইনজীবি  ছিলেন অতিরিক্ত এপিপি এডঃ আমজাদ হোসেন ও এডঃ সাবাজুল ইসলাম লিচু।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com