সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরী সহ তিনজনের নামে আদালতে মামলা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনায় খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের মালিক ডা. ডিউক চৌধুরী সহ তিনজনের নামে আদালতে মামলা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ায় খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নওশীন আহম্মদ দিয়া (২৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে তিন চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত বুধবার ব্রহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন নিহতের বাবা মোঃ শিহাব আহমেদ গেন্দু।
আদালতে দায়েরকৃত মামলার আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়ায় অবস্থিত খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. ডিউক চৌধুরী ও তার ক্লিনিকের দুই চিকিৎসক অরুনেশ্বর পাল এবং মো. শাহাদাৎ হোসেন রাসেল।
মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করতে সদর মডেল থানা পুলিশের ওসিকে নির্দেশ দেন।
মামলার এজাহারে বলা হয়, শহরের মুন্সেফপাড়ার ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষিকা নওশিন আহম্মদ দিয়া প্রসব বেদনা নিয়ে গত ৩০ অক্টোবর খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি হন। সেখানে সময় হওয়ার আগেই অস্ত্রোপচারের মাধ্যমে একটি মেয়ে হয় তার। কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার আগেই দিয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ায় হাসপাতালেরই পাশে বাড়িতে নেওয়া হয় তাকে।

অভিযোগ আরও বলা হয়, গত ৪ নভেম্বর ভোরে দিয়ার প্রচণ্ড মাথা ব্যাথা শুরু হলে তাকে আবার খ্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ‘ভুল ইনজেকশন ও ওষুধ’ দেওয়ার পর দিয়া অজ্ঞান হয়ে পড়েন। এজহারে আরও বলা হয়, দিয়ার অজ্ঞান হওয়ার বিষয়টি গোপন করে চিকিৎসার নামে সময়ক্ষেপণ করতে থাকেন তারা। এক পর্যায়ে দিয়ার মৃত্যু হলেও তার মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে ওইদিন দুপুর একটার দিকে দ্রুত তাকে ঢাকা নিয়ে যেতে বলেন। অ্যাম্বুলেন্সে করে দিয়াকে নিয়ে বিকাল সাড়ে ৪টায় ঢাকার একটি হাসপাতালে পৌঁছার চিকিৎসকরা জানান, কয়েক ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে।
আদালতে মামলা দায়েরের ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলন করা হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com