সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বাবরি মসজিদ নিয়ে ভারতের ষড়যন্ত্র বন্ধ না হলে বিশ্বের মুসলমানরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে; হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া

বাবরি মসজিদ নিয়ে ভারতের ষড়যন্ত্র বন্ধ না হলে বিশ্বের মুসলমানরা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে; হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া

ভারতের সুপ্রিমকোর্ট কর্তৃক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের অবৈধ রায় বাতিলের দাবীতে দেশব্যাপী হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার বাদ জুম’আ ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলাম এর উদ্দ্যেগে জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা রোড হতে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা প্রচার সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন আল মতিনের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সহকারী প্রচার সম্পাদক মুফতী জাকারিয়া খান এর পরিচালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা যুগ্ম সম্পাদক মুফতী আব্দুর রহিম কাশেমী।

এতে বক্তব্য রাখেন জেলা সহকারী প্রচার সম্পাদক মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মাওলানা ইউসুফ ভূইয়া, হাজী ইয়াকুব আমিনী,মাওলানা মাসউদুর রহমান খান, কাজী জাকির হুসাইন, হাফেজ আমিনুল ইসলাম শাহীন মোল্লা, মাওলানা মাসউদ মোল্লা, মাওলানা আবু বকর, মাওলানা বেলাল হোসাইন, মাওলানা ইউসুফ প্রমুখ।

উক্ত সমাবেশ বক্তাগণ বলেন, ভারতের সুপ্রিমকোর্ট বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণের যে অবৈধ রায় দিয়েছে তা ভারত থেকে ইসলাম ও মুসলমানদের নিশ্চিহ্ন করার এক গভীর ষড়যন্ত্রের অংশ।

উগ্র হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে ভারত সরকার মুসলিম বিতারণের মহা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে একের পর এক কর্মসূচী হাতে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠের খেলায় মেতে উঠেছে।

বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করে বলেন ভারত সরকার যদি তাদের ইসলাম ও মুসলমানদের নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে বিশ্বের মুসলমানরা তাদের অস্তিত্ব রক্ষায় যেকোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

প্রেস বিজ্ঞপ্তি।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com