সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
জাতীয় সম্মাননা ও টেক্স কার্ড অর্জন করলেন সমাজসেবায় রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

জাতীয় সম্মাননা ও টেক্স কার্ড অর্জন করলেন সমাজসেবায় রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

সমাজসেবায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা প্রাপ্ত সমাজসেবক, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড প্রণীত ২০১৮-২০১৯ অর্থ বছরের পরিসংখ্যানে গেজেটেড যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তালিকায় তৃতীয় স্থানের জাতীয় সম্মাননা ও টেক্স কার্ড অর্জন করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরিন সম্পদ বিভাগের গত ৫ ই নভেম্বর ২০১৯ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রকাশিত হয়েছে‌। এতে প্রথম স্থান অর্জন করেছেন সাবেক সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত এস.এম নাসিম বীর বিক্রম, দ্বিতীয় স্থানে সাবেক অতিরিক্ত সচিব এস.এম আব্দুল ওয়াহাব।
গত ১৪ নভেম্বর ২০১৯ ইং তারিখ রোজ বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ঢাকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এফসিএ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডঃ মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ এমপি অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।  
অনুষ্ঠানের অন্যান্য ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, সাংবাদিক , চিকিৎসক, প্রকৌশলী ,জাতীয় ক্রিকেটার এবং কণ্ঠশিল্পী ও চলচ্চিত্র শিল্পীরা উপস্থিত ছিলেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com