সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করতে সকল অফিসারদের নির্দেশ দিলেন এসপি

ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করতে সকল অফিসারদের নির্দেশ দিলেন এসপি

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আনিসুর রহমান বলেছেন, মানুষকে জনবান্ধব পুলিশি সেবা প্রদান করতে হবে। এতে যেন কোন ধরণের ত্রুটি না হয়।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্স ড্রীল শেডে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এসপি আরো বলেন, সকল পুলিশ সদস্যকে  সেবার মনমানসিকতা নিয়ে আরো ভালোভাবে কাজ করতে হবে। জনবান্ধব পুলিশি সেবা প্রদানের জন্য এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী যাতে সর্বোচ্চ পুলিশি সেবা পায় সেটা নিশ্চিত করার জন্য সকল অফিসারদের নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার।

সদর মডেল থানার সেকেন্ড অফিসা ইশতিয়াক আহমেদকে অফিসার ইনচার্জ পদে পদোন্নতির র্যাংকব্যাজ পড়িয়ে দিচ্ছেন এসপি আনিসুর রহমান ও এএসপি আলমগীর কবির।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মুুুুহাম্মদ আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুুপার (সদর দপ্তর) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল কবির এবং সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জগণ সহ সকল ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের অফিসার ও ফোর্স। 


এসময় ০৩ জন কনস্টবল কে অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ অর্থ পুরস্কার প্রদান করেন এবং এসআই (নিঃ) হতে পুলিশ পরিদর্শক (নিঃ) পদে পদোন্নতি প্রাপ্ত অফিসারগণকে র‌্যাংক ব্যাজ পড়িয়ে দেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com