সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে অভিযান

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদউত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে অভিযান

নিজস্ব প্রতিনিধি, সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ প্রশাসন এবং বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন মেডিকেল হল এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে অভিযান চালানো হয়েছে। 
শুক্রবার (১৭ মে) সকালে শহরের কুমারশীল মোড়, ল্যাবএইড মোড়, হাসপাতাল রোড, পুরাতন জেলরোড, ছাতিপট্টি এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে শহরের হাসপাতাল রোডের, মুশকিল আহসান ফার্মেসি, খেয়াম ফার্মেসিসহ ২০টি ওষুধের দোকান থেকে অন্তত ২৫ হাজার টাকার অনিবন্ধিত ও মেয়াদউত্তীর্ণ ওষুধ অপসারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার জেলা তত্ত্বাবধায়ক বাদল শিকদার, বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক আবু কাউছার। 
বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারন সম্পাদক আবু কাউছার জানান, আমরা প্রথম দিন সব ফার্মেসি মালিকদের সর্তক করেছি। শীঘ্রই অনিবন্ধিত ও মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার বিষয়ে বড় ধরনের অভিযান পরিচলনা করা হবে। এতে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে। তাই আগাম সর্তকতা হিসেবে আজকের শুদ্ধি অভিযান চালানো হয়েছে। 

এদিকে ওষুধ প্রশাসন এবং বাংলাদেশ কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির এ অভিযানকে স্বাগত জানিয়ে ওষুধ নিতে আসা রোগী ও রোগীর স্বজনরা। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com