সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগরে চলছে চ্যাপা শুঁটকী তৈরীর ধুম; পর্যাপ্ত পুঁজির অভাবে লাভ থেকে বঞ্চিত হচ্ছে দাবী ব্যবসায়ীদের

নাসিরনগরে চলছে চ্যাপা শুঁটকী তৈরীর ধুম; পর্যাপ্ত পুঁজির অভাবে লাভ থেকে বঞ্চিত হচ্ছে দাবী ব্যবসায়ীদের

আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এখন চলছে হাওড় বিলের  মিঠা পানির সুস্বাদু দেশীয় পুঁটি মাছের চ্যাপা শুঁটকী তৈরীর ধুম। শুঁটকী তৈরীর জন্য নদীর পাড়ে গড়ে উঠেছে  বেশ কয়েকটি বাঁশের মাচা। জেলে পল্লীর নারীরা  এখন পুঁটি মাছ কাটা আর শুকানাে নিয়ে ব্যস্ত সময় পাড় করছে। নদীর পাড়ে গিয়ে দেখা যায় জেলেরা চ্যাপা শুঁটকী তৈরীর জন্য বাঁশ দিয়ে উঁচু মাচা তৈরী করে তার উপর কাটা পুঁটি মাছ শুকাচ্ছে।
জানা গেছে, রসনা বিলাসীদের সুস্বাদু চ্যাপা শুঁটকী প্রতি কেজি ৮শ থক ১ হাজার টাকা ধর বিক্রি হয়। এ সমস্ত চ্যাপা শুঁটকী দেশের বাহিরেও চলে যায়।  চ্যাপা শুঁটকী ব্যবসায়ী সমির দাস, অমর দাস, সঞ্জিত দাস, মােহন লাল দাস সহ  আরাে অনেকের সাথে কথা বললে, তারা জানান, বৎসরে তিন থেকে চার মাস চলে এ ব্যবসা। পর্যাপ্ত পুঁজি না থাকায় শুকানাে পুঁটি মাছ চ্যাপা শুঁটকী তৈরীর আগেই চলে যাচ্ছে মহাজনদের হাতে। এ জন্য ব্যবসার লাভ থেকে বঞ্চিত হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবী সরকার যদি চ্যাপা শুঁটকী ব্যবসায়ীদের সরকারী অনুদান অথবা সহজে ঋণের ব্যবস্থা করে দেয় তাহলে তারা এ ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে একটু স্বাচ্ছদ্য জীবিকা নির্বাহ করতে সক্ষম হবে। এ খাতে সরকারী পৃষ্ঠপােষকতা চায় ব্যবসায়ীরা। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com