সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিপুল পরিমাণ মাদকসহ সিঙ্গারবিলের বাদল ডাক্তার আটক

বিপুল পরিমাণ মাদকসহ সিঙ্গারবিলের বাদল ডাক্তার আটক

বিজয়নগর প্রতিনিধি//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকসহ বাদল মিয়া (৫১) ওরফে বাদল ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
সোমবার (০৯ ডিসেম্বর) সকাল পৌনে ৮টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় বাদল ডাক্তার এর বাড়ি থেকে ১৫৪ বোতল ফেন্সিডিল-স্কাফ উদ্ধার করা হয়।  
র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সকাল পৌনে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-৩,  ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের উথারিয়াপাড়া গ্রামে বাদলের বাড়িতে অভিযান চালিয়ে ৩৩ বোতল ফেন্সিডিল, ১২১ বোতল স্কফ এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ২শত ৫০ টাকাসহ বাদলকে আটক করা হয়।
র‌্যাব আরো জানায়, এ ঘটনায় আটককৃত বাদল মিয়া ওরফে বাদল ডাক্তারের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com