সংবাদ শিরোনাম
নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩ বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল
খোরশিদুর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খোরশিদুর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি   

ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজ সেবক, ১৩নং মাছিহাতা ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান মরহুম মো খোরশিদুর রহমানের ৪৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রোববার (১৫ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিন জগৎসার যুব সমাজের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও।
মাছিহাতা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মো নাছির উদ্দিন মাস্টার, জহিরুল ইসলাম ভূইয়া, সাবেক মেম্বার আবু সায়িদ, জসিম উদ্দিন, বাছির মিয়া প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন মোরশেদুর রহমান রাজিব। আলোচনা ও দোয়া মাহফিলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুমের জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. হোসাইন আহমেদ। 
উল্লেখ্য, প্রয়াত মোঃ খোরশিদুর রহমান ১৯৭৫ সালের ১৫ ডিসেম্বর মৃত্যু বরন করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১৩নং মাছিহাতা ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com