সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
দেওড়া নবদূত যুব সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও গুনীজন সংবর্ধনা প্রদান

দেওড়া নবদূত যুব সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন ও গুনীজন সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করেছে দেওড়া নবদূত যুব সংঘ।  দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা।  ১৬ ডিসেম্বর, সোমবার বিকাল ৪টায় দেওড়া তাড়া মসজিদ পাড়ায় বালির মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  এতে দেওড়া গ্রামের কৃতি সন্তান মুগদা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. জুনায়েদুর রহমান লিখন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক নকশাবিদ ও দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন কর্মী ও সদস্য মো. শাহজাহান চৌধুরী, ঢাকা ক্লাব এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং ঢাকস্থ সরাইল সমাজ কল্যাণ সমিতির কার্যনির্বাহী সদস্য মো. হুমায়ুন কাজী, গ্রামীন ব্যাংকের অফিসার মো. আলমগীর মুন্সী কে সংবর্ধনা প্রদান করা হয়।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসেল চৌধুরী (শাওন)।  সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একটি আধুনিক বিজ্ঞান সমৃদ্ধ একটি বিদ্যালয় স্থাপনের আশাবাদ ব্যক্ত বরেন।  এছাড়াও বিজয় দিবস, ক্রীড়া ও সংস্কৃতির উপর আলোকপাত করেন।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com