সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শোক সংবাদ- প্রবীণ আ’লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরীর ইন্তেকাল

শোক সংবাদ- প্রবীণ আ’লীগ নেতা হুমায়ুন কবির চৌধুরীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি দলের দুঃসময়ের নেতৃত্বদানকারী প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ হুমায়ুন কবির চৌধুরী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—- রাজিউন)।       
সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে জেলা শহরের শিমরাইলকান্দির নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।                   
তিনি জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর চৌধুরী বাড়ীর কৃতি সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয় ও তিন ছেলে সহ বন্ধু বান্ধব ও অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। 
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাদ আছর বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
মরহুমের নামাজে জানাজায় জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 
এদিকে, মরহুম হুমায়ুন কবির চৌধুরীর মৃত্যুতে তার প্রানের প্রিয় সংগঠন আওয়ামীলীগের নেতাকর্মী পরিবার পরিজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে দল হারিয়েছে প্রকৃত মুজিব আদর্শের এক ত্যাগী সৈনিককে। সমাজ হারিয়েছে তাদের এক সমাজসংস্কারক প্রিয় মানুষকে।   
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                          

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com