সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
জেলা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সময়নিউজবিডি রিপোর্ট     

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের পূর্ব নিদের্শনা মোতাবেক মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গড়ার লক্ষ্যে বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) সুমন কুমার আদিত্যের নেতৃত্বে এস.আই মাহমুদুর রহমান, এস.আই জুয়েল রানা ও এএসআই আব্দুল ওয়াদুদ বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান  পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থেকে মিরাজ (২৮) ও মোঃ বাবু মিয়া (২৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।  রবিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 
আটককৃতদের কাছ থেকে ৫শত পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও আটক করেন পুলিশ। যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো গ ৩৫-১৪০১। আটককৃত মাদক ব্যবসায়ী মিরাজ মাদারীপুর জেলার কালকিনী উপজেলার এনায়েতপুর এলাকার মৃত মালেক মিয়ার ছেলে ও বাবু মিয়া জামালপুর জেলা সদরের মেষ্টা এলাকার মোতালেব মিয়ার ছেলে।          

আটককৃত আসামীদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা নং-২৮ তাং-২২/১২/১৯ইং ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) টেবিল ১০(ক)/১৯(ক)/৩৮/৪১ রুজুপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com