সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতে হামলা

যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতে হামলা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলমগীর হোসেন নামে এক ইউপি সদস্য ও সাবেক যুবলীগ নেতাকে  ছিনিয়ে নিতে ভ্রাম্যমাণ আদালতের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ চার পুলিশ সদস্য আহত হয়।      রবিবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় কসবা উপজেলার পশ্চিম ইউনিয়নের বিলঘর গ্রামে এ ঘটনাটি ঘটে। হামলায় আহতরা হলেন- কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদউল আলম, কসবা থানার এসআই মোঃ হারুনুর রশিদ, পুলিশের নায়েব আলী আজম ও পুলিশ সদস্য মাহবুবুল জয়রূপ। তবে এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জানা যায়, কসবা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য আলমগীরকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আলমগীরকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।    এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদউল আলম জানান, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। অভিযানে আলমগীরসহ আরো দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আলমগীরকে দণ্ডাদেশ দিয়ে থানায় নিয়ে আসার পথে কসবা পশ্চিম ইউনিয়নের বিলঘর এলাকায় আসলে আলমগীরকে ছিনিয়ে নিতে তার লোকজন ভ্রাম্যমাণ আদালতের গাড়ি বহরে হামলা চালায়।       ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন জানান, ১০ রাউন্ড গুলি ছুড়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা চলছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                                                        

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com