সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ঝালকাঠিতে মানসম্মত কিশাের বান্ধব স্বাস্থ্যসেবা চায় তারুণ্যের কন্ঠস্বর

ঝালকাঠিতে মানসম্মত কিশাের বান্ধব স্বাস্থ্যসেবা চায় তারুণ্যের কন্ঠস্বর

ঝালকাঠি সংবাদদাতা//সময়নিউজবিডি    

তারুণ্যের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জনসংখ্যার লভ্যাংশের সুফল পেতে হলে তরুণদের উপর বিনিয়ােগ বাড়ানাের পাশাপাশি তাদের জন্য মানসম্মত ও কিশাের বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। তরুণদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি সভ্যতা ও নান্দনিকতাবােধ জাগিয়ে তােলা একান্ত জরুরী। পরিপূর্ণ বিকাশরর জন্য একজন মানুষের মধ্যে নান্দনিকতাবােধ জাগালে তার মধ্যে অনেক ভালাে চিন্তার বিকাশ ঘটবে বলে ঝালকাঠিতে এক কর্মশালায় বক্তারা উল্লেখ করেছেন। এসময় তারা কিশাের থেকেই প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণের উপর জাের তাগিদ দেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঝালকাঠি প্রেসক্লাবে তারুণ্যের কন্ঠস্বর পাল্টফর্মের এক দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 
নারীপক্ষ ও অধিকার এখানে, এখনই প্লাটফর্মের সহযােগিতায় আয়ােজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ফেরদৌসি বেগম। তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্ম ঝালকাঠি জেলার সমন্বয়ক সাহানুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. জােয়াহর আলী, পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিচালক মারুফা বেগম। 
আলােচনায় অংশ নেন তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মের বরিশাল জেলার সমন্বয়ক জুবায়ের ইসলাম, সাইডার নির্বাহী পরিচালক সৈয়দ আহমেদ কামাল, বরিশাল মহিলা কল্যাণ সংস্থার পরিচালক কাওসার পারভীনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তাগন।
কর্মশালায় বক্তাগণ বলেন, তারুণ্য বিনিয়ােগ জরুরী। মানসম্মত ও অধিকারভিত্তিক যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার যথাযথ ভূমিকা পালন করতে হবে। তারুণ্যর অধিকার নিশ্চিত করতে রাষ্ট্র দায়বদ্ধ। দিনব্যাপি প্রশিক্ষণে ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করে কিশাের-কিশােরীদের শারীরিক, মানসিক, আচরণগত পরিবর্তন, কিশােরকালীন পুষ্টি, রক্তস্বল্পতা,অপুষ্টি প্রতিরােধ ও প্রতিকার, কিশাের বয়সে বিয়ে ও গর্ভধারণের কুফল নিরসনের উপায় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে কিশাের-বান্ধব স্বাস্থ্যসে বিষয়ে অভিজ্ঞতা লাভ করেন। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com