সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সাবেক সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পি’র মৃত্যুতে জেলা ছাত্রলীগের শোক

সাবেক সাংসদ ফজিলাতুন্নেছা বাপ্পি’র মৃত্যুতে জেলা ছাত্রলীগের শোক

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। এক বিবৃতিতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শোভন এ শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ফজিলাতুন্নেছা বাপ্পি ছিলেন আওয়ামীলীগের একজন ত্যাগী ও পরিক্ষিত মুজিব আদর্শের সৈনিক। তিনি ছিলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় উন্নয়নশীল বাংলাদেশ গড়ার সত্যিকারের এক দেশপ্রেমিক। তার মৃত্যুতে দেশ হারালো একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা ও দল হারালো একজন ত্যাগী ও পরিক্ষিত কর্মীকে। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
উল্লেখ্য, ০২ জানুয়ারি ২০২০ ইং রোজ বৃহস্পতিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  (প্রেস বিজ্ঞপ্তি)।                           

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com