সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
ভালোকাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পদকে মনোনীত হলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন

ভালোকাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পদকে মনোনীত হলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন

কক্সবাজার প্রতিনিধি//সময়নিউজবিডি 

বাংলাদেশ পুলিশের কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র বিচক্ষণ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন আইজিপি ব্যাজের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।

আগাামী ৭ জানুয়ারী রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ সদরদপ্তর প্যারেড মাঠে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২০ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) মোহাম্মদ ইকবাল হোসাইনকে মূল্যবান এ আইজিপি ব্যাজ পড়িয়ে দেবেন। 
বাংলাদেশ পুলিশের সদরদপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।    এদিকে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে আইজিপি ব্যাজ দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে গণ্য করা হয়। আইজিপি ব্যাজের জন্য মনোনীত হওয়া কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বীর মুক্তিযোদ্ধা শওকত আলী মাস্টারের সুযোগ্য সন্তান। তিনি এর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার মাধ্যমে মাদক সন্ত্রাস চাঁদাবাজ এককথায় অপরাধ দমনে ব্যাপক স্বনাম কুড়িয়েছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে জেলাবাসীর অত্যন্ত আপনজন হিসেবে মানুষের মনে ঠাই করে নিয়েছিলেন।                               
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ৫-১০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় পুলিশ সপ্তাহে কক্সবাজারের  পুলিশ কর্মকর্তা ইকবাল হোসেন সহ মোট ৫৯১ জনকে এই আইজিপি পদক প্রদান করা হবে।
প্রসঙ্গত, কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম ২০১৯ সালের মতো ২০২০ সালের জাতীয় পুলিশ সপ্তাহেও বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পুরস্কার বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদকের জন্য দ্বিতীয়বার মনোনীত হয়েছেন। দেশের ৬৪ জন এসপি’র মধ্যে একমাত্র কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সারাদেশে বিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com