সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
নাসিরনগর থেকে এক চোরাই গরু উদ্ধার সহ ২ চোর গ্রেপ্তার

নাসিরনগর থেকে এক চোরাই গরু উদ্ধার সহ ২ চোর গ্রেপ্তার

মোঃ আব্দুল হান্নান নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নির্দেশে ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ কবির হোসেনের তত্বাবধানে চৌকস পুলিশ অফিসার এ.এস.আই রিপন চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রাম থেকে একটি চোরাই গরু উদ্ধার ও দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার আশুরাইল গ্রামের জামাল মিয়া (৩০) ও কুলিকুন্ডা গ্রামের কুদ্দুস মিয়া (৫৫)। জানা গেছে, গত ২ জানুয়ারি রাতে বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল বেনিপাড়া গ্রামের আসাদ চৌধুরীর ঘর থেকে একটি গাভী চুরি হয়ে যায়। এরপর থেকে পুলিশ গাভী ও চোরকে খুঁজতে থাকে। পরদিন সকালে উল্লেখিত ২ চোরকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে কুলিকুন্ডা গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ি থেকে গরুটি উদ্ধার করে বলে জানায় থানা পুলিশ।

নাসিরনগর থানার ওসি মোঃ সাজেদুর রহমান জানান তাদেরকে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com