সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
“লক্ষ মােদের মানব সেবা” এর উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

“লক্ষ মােদের মানব সেবা” এর উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানুষের কল্যাণে নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন “লক্ষ্য মােদের মানব সেবা” এর উদ্যােগে গতকাল রবিবার (০৫ জানুয়ারি) বিকেলে সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনে ১৫০ জন অসহায় প্রবীণ নারী, শিশু ও প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব এড. লােকমান হােসেন। সংগঠনের উপদেষ্টা কবি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উবায়দুল মােকতাদির চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ পার্থ তলাপাত্র, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিউল হােসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হােসেন শােভন, সমাজসেবক শাহ্ মােহাম্মদ ইয়াসিন, মোঃ নাদিম মিয়া।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুসরাত পিউ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সকল স্বেচ্ছাসেবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।(প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com