সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
নাসিরনগরে ২য় রাউন্ডের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্টিত

নাসিরনগরে ২য় রাউন্ডের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্টিত

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২য় রাউন্ডের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে  অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ১১টায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।            

আগামী ১১ জানুয়ারী ২য় রাউন্ডের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা, সাব ইসপেক্টর কাউছার হোসাইন।

এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন হাসপাতালে কর্মরত বিভিন্ন ডাক্তার, কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি, এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদের  নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান, প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, ইত্তেফাক প্রতিনিধি আক্তার হোসেন ভূইয়া, সমকাল প্রতিনিধি মুরাদ মৃর্ধা ও প্রদীব কুমার দেবনাথ। হাসপাতাল সূত্রে জানা গেছে, এ বছর  অত্র উপজেলায় ৫০ হাজার ১শত ২২জনকে  ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com