সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
পিঠা উৎসবের আয়ােজন নতুন প্রজন্মের শিশুদের ঐতিহ্যের সাথে পরিচিত হতে সাহায্য করবে ; পৌর মেয়র নায়ার কবির

পিঠা উৎসবের আয়ােজন নতুন প্রজন্মের শিশুদের ঐতিহ্যের সাথে পরিচিত হতে সাহায্য করবে ; পৌর মেয়র নায়ার কবির

সানসাইন এডুকশন হােম এর আয়ােজনে শীতকালিন পিঠা উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমীতে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও সানসাইন এডুকশন হােমের প্রতিষ্ঠাতা নায়ার কবির।

সানসাইন এডুকশন হােমের পরিচালক নজরুল ইসলাম শাহজাদার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গােলাম মহিউদ্দিন খান খােকন, ব্রাহ্মণবাড়িয়া  প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিষ্ট এসােসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আইডিয়াল রেসিডন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সােপানুল ইসলাম সােপান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণি সজীব, বিশিষ্ট শিক্ষানুরাগী এনায়ত কবির বাবু। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নায়ার কবির বলেন, পিঠা হচ্ছে বাঙ্গালীর ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত। সানসাইন এডুকেশন হােম শীতকালের পিঠা উৎসবের আয়ােজন করে নতুন প্রজন্মের শিশুদেরকে ঐতিহ্যের সাথে সম্পর্ক করিয়ে দিয়েছে। এই ধরণের আয়ােজনে শিশুরা পড়াশােনার প্রতি আরও মনোযােগি হবে। শিক্ষকদের উদ্দেশ্যে নায়ার কবির বলেন, কােমলমতি ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষায় গড়ে তুলতে হবে। তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আগামীদিনের যােগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পিতা-মাতার পর শিক্ষকরাই অগ্রণী ভূমিকা পালন করে।

সানসাইন এডুকেশন হােম এর পরিচালক মোঃ জুয়েল রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রটারী আলহাজ্ব মাে. শাহ আলম, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আবদুর রহমান দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ জামাল খান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com