সংবাদ শিরোনাম
*ব্রাহ্মণবাড়িয়ায় যমুনা টিভির সাংবাদিককে ছুরিকাঘাত, প্রাণনাশের হুমকির অভিযোগ* ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন
পুলিশ কনস্টেবল শাহিনুর রহমান এর লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ পুলিশ

পুলিশ কনস্টেবল শাহিনুর রহমান এর লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ পুলিশ

নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জ পুলিশ লাইনের পুকুর থেকে শাহিনুর রহমান নামে এক পুলিশ কনস্টেবলের লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ পুলিশ। আজ ২১ জানুয়ারি ২০১৯ইং (মঙ্গলবার) সকালে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কনস্টেবল শাহিনুরকে সোমবার সকাল থেকেই পাওয়া যাচ্ছিল না। তখন থেকে চারিদিকে খুঁজাখুঁজির পর সোমবার  রাতে পুলিশ লাইনের পুকুর পাড়ে তার ধোয়া কাপড় সহপাঠীরা দেখতে পেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। পরে মঙ্গলবার সকালে জাল দিয়ে পুলিশ লাইনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী  প্রাথমিকভাবে ধারণা করতেছেন, শাহিনুর গোসল করতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মারা গেছে। তিনি বলেন শাহিনুরের সহপাঠীরা জানিয়েছে সে সাঁতার জানতো না।  কনস্টেবল শাহিনুর ময়মনসিংহ জেলা সদরের কামরুজ্জামানের ছেলে। আজ তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com