সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ে মসজিদ ও মোবাইল টাওয়ারের ব্যাপক ক্ষয়ক্ষতি তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী
আশুলিয়ায় ডিইপিজেড থেকে ৭৭৫০ কেজি পিতলসহ ট্রাক আটক

আশুলিয়ায় ডিইপিজেড থেকে ৭৭৫০ কেজি পিতলসহ ট্রাক আটক

আনোয়ার সুলতান, (ঢাকা) জেলা প্রতিনিধি

আশুলিয়ার ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার এম ওয়াই অ্যান্ড ইউনিয়ন বিডি লিমিটেড নামের একটি কারখানা থেকে অনুমোদন ছাড়া পিতল বের করার সময় প্রায় আট হাজার কেজি পিতল আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ব্যাপারে কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ডিইপিজেড কাস্টমস জানায়, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় ট্রাকে করে ১২ হাজার ৯৫০ কেজি পিতল বের করা হচ্ছিল। এর মধ্যে ৫ হাজার ২০০ কেজির অনুমোদন ছিল। এসময় খবর পেয়ে কাস্টমস কর্তৃপক্ষ ডিইপিজেডের মূল ফটক থেকে পিতলসহ ট্রাকটি আটক করে। এর মধ্যে অনুমোদন ছাড়া পিতল ছিল ৭ হাজার ৭৫০ কেজি, যার মূল্য ৭ লাখ ৭৫ হাজার টাকা। কারখানা থেকে তৃনা এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠান মালামাল বের করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া করছিলো।
ডিইপিজেড কাস্টমসের সহকারী কমিশনার মোহাম্মদ মনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, অনুমোদন ছাড়া পিতল বের করার খবর পেয়ে ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে কাস্টমসের পক্ষ থেকে কারখানার বিরুদ্ধে মামলা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নথি পাঠানো হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com