সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আলোড়সিড়ি সংগঠন’র উদ্যোগে বিজয়নগরে মাদক বিরোধী সভা,শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা

আলোড়সিড়ি সংগঠন’র উদ্যোগে বিজয়নগরে মাদক বিরোধী সভা,শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা

সময়নিউজবিডি রিপোর্ট 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আলোড়সিড়ি সেবা সংগঠনের উদ্যোগে মাদক বিরোধী সভা,শীতবস্ত্র বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধণা দেওয়া হয়েছে। 

গতকাল বুধবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার বিষ্ণুপুর পূর্বাচল কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।            

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমএলএ প্রয়াত মাওলানা রুকনউদ্দিনের সুযোগ্য ছেলে মেরাসানী পলিটেকনিক একাডেমির সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মহছিন। 

একজন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি ম.প.স. তাবরীজ সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. মোঃ লোকমান হোসেন,পূর্বাচল কলেজের প্রতিষ্টাতা সভাপতি মাহমুদুল হক সরকার, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন ভুইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি ম.প.স তাবরিজ সরকার। 

উপস্থিতির একাংশ।

যুক্তরাষ্ট প্রবাসী ছাত্রলীগ নেতা হেলাল আহমেদ, সৌদী প্রবাসী আশরাফুল ইসলাম সুমন, সৌদী প্রবাসী আরাফাত বাছির, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাকি কাউছার জনির সহযোগীতায় অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।        

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com