সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
কসবা সীমান্তে ১০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

কসবা সীমান্তে ১০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ


কসবা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান নেয়া ১০ রোহিঙ্গাকে ফিরিয়ে নিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে বিজিবি’র সাথে বৈঠকের পর তাদেরকে ফিরিয়ে নেয়া হয়।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায় , বিএসএফ বৃহস্পতিবার ভোরে কসবা উপজেলার ধজনগর সীমান্ত দিয়ে ১০ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। এতে বাধা দেয় বিজিবি। এক পর্যায়ে ওই নাগরিকরা বাংলাদেশ-ভারতের জিরো পয়েন্টে অবস্থান নেয়। রোহিঙ্গা নাগরিকরা বাংলাদেশ থেকে এসেছে বলে প্রথমে দাবী করে বিএসএফ। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত বৈঠকে বিএসএফ রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে সম্মত হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কোম্পানি কমান্ডার মোঃ শামছুল হক সংবাদ মাধ্যমকে জানান, জিরো পয়েন্টে অবস্থান নেয়া নাগরিকরা রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনার পর বিএসএফ তাদেরকে নিয়ে যায়।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে কসবার কাজিয়াতলী সীমান্ত দিয়ে ৩১ রোহিঙ্গাকে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয় বিএসএফ। ওই সময়ও বিজিবি’র প্রবল আপত্তির মুখে ওই নাগরিকদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com