সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
নবীগঞ্জে মাদক সম্রাট ছালিক গ্রেফতার

নবীগঞ্জে মাদক সম্রাট ছালিক গ্রেফতার

নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদসহ মাদক সম্রাট ছালিক মিয়া(৫৫)কে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩১ জানুয়ারি  রাত প্রায় ১ টার সময় নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নিদের্শে থানার তদন্ত অফিসার উত্তম কুমার ও অফিসার অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ প্রায় ১ঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে নবীগঞ্জ শহরের  নতুন বাজার মোড়ে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্টান  সুগন্ধা স্ন্যাকসে বিদেশী ১৪২ বোতল ভারতীয় ও বিদেশী মদ উদ্ধার করে থানা পুলিশ। মাদক সম্রাট  ছালিক মিয়া নবীগঞ্জ উপজেলার কারিয়ারভাঙ্গা ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বাহরাম উল্লাহ’র পুত্র।

উল্লেখ্য, ছালিক মিয়া ২০১৬ সালের ১৮ মার্চ বিপুল পরিমাণ বিদেশী মদসহ গ্রেফতার হয়েছিলেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসাধু কিছু  জনপ্রতিনিধি ও সরকার দলীয় প্রভাবশালী ব্যাক্তিদের মাসিক চাঁদা দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন ছালিক মিয়া। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যে রাত পর্যন্ত চলে এই মাদক ব্যবসা। তবে তার বেশির ভাগ ক্রেতারা হচ্ছেন নবীগঞ্জে বিশিষ্ট গুরুত্বপূর্ণ পদে থাকা ধর্ণাঢ্য ব্যক্তি ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছালিক মিয়ার ব্যবসা প্রতিষ্টান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে মাদক আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়েরের পর তাকে কোর্টে প্রেরন করা হয়।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com