সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
আশুলিয়ায় বাসের ধাক্কায় চার বছরের শিশুসহ নিহত-০৩

আশুলিয়ায় বাসের ধাক্কায় চার বছরের শিশুসহ নিহত-০৩

আনোয়ার সুলতান, (ঢাকা) জেলা প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় বাসের ধাক্কায় শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছে। খবর পেয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় বাসটি আটক করলেও ঘাতক চালককে আটক করতে পারেনি পুলিশ।

রোববার ( ০২ ফেব্রুয়ারি) সকাল ৮ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-মা মালেকা বেগম, শিশু ফাতেমা বেগম (৪) ও রিকসা চালক জুয়েল রানা। মালেকা বেগম ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার পানাই গ্রামের আদর মোল্লার স্ত্রী। অপরদিকে জুয়েল রানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অঞ্জনপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে মালেকা বেগম শিশু ফাতেমাকে নিয়ে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) নরুল হুদা জানান, আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে রিকশা যোগে মা মালেকা বেগম চার বছরের মেয়েকে নিয়ে নবীনগর যাচ্ছিলেন। এসময় রিকশাটি নবীনগর এলাকায় পৌছলে পেছন থেকে মানিকগঞ্জগামী কাবা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে ও রিকশা চালক মারা যান। এ ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়।পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পাশাপাশি এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com