সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ধামরাইয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

ধামরাইয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

আনোয়ার সুলতান; স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ঢাকার ধামরাইয়ে তাপস সরকার নামে এক যুবক রাতের আধারে কলেজ ছাত্রীর রুমে প্রবেশ করে দরজা আটকিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় বাড়ির লোকজন বাহির থেকে দরজা খোলার চেষ্টা করলে ঘরের সিঁদ কেটে পালিয়ে যায় তাপস। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে।ওই কলেজ ছাত্রী তার রুমে পড়ছিল, এসময় কুশুরা ইউনিয়নের ভেকি গাড়াইল গ্রামের আনন্দ সরকারের ছেলে তাপস সরকার (২২) কৌশলে তার ঘরে প্রবেশ করে দরজা আটকিয়ে দেয়। বাড়ির লোকজন টের পেয়ে বাহির থেকে দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে চিৎকার করে বাড়ির লোকজন। উপায় না পেয়ে কাচা ঘরের সিঁদ কেটে পালিয়ে যায় সে।কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানানো হয়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি টের পেয়ে আমরা দরজা খোলার চেষ্টা ও চিৎকার করে আমরা লোকজন জড়ো করার চেষ্টা করি। পরে দেখি ঘরের পিছন দিয়ে সিঁদ কেটে বের হয়ে গেছে তাপস।এদিকে, সকালে তাপসের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। তবে পাশের বাড়িতে তাপসের মা বন্যা সরকারকে পেয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে কিছু না বলে সময়নিউজবিডি টুয়েন্টিফোর ডটকম এর এ প্রতিবেদককে এড়িয়ে যান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com