সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
এড. রেজাউল ইসলাম ভূইয়াকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব মনােনীত করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

এড. রেজাউল ইসলাম ভূইয়াকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব মনােনীত করায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

জাতীয় পার্টির ৯ম কেন্দ্রীয় কাউন্সিলে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান আলহাজ্ব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়াকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব হিসেবে মনােনীত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদের এমপি ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।            
গতকাল শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে জেলা শহরের টেংকেরপাড়স্থ দানবীর লােকনাথ রায় চৌধুরী ময়দান কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দমিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব ও নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্য নাসির আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এড. আব্দুল্লাহ আল হেলাল, শেখ মাহবুবুর রহমান, পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ ফিরােজ খান, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সহ সভাপতি মামুন খান, বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও নবগঠিত জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদ বারী, জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মাও. সিরাজ আকরাম, জেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক ইকরাম মােল্লা, সাংগঠনিক সম্পাদক মাও. মোঃ তাহের ,জাতীয় মহিলা পার্টির সভানেত্রী রােকসানা ইয়াছমিন, জেলা জাতীয় কৃষক পার্টির সাধারণ সম্পাদক আহসান উদ্দিন হাসান, সদর উপজেলা কৃষক পার্টির সভাপতি কাসেম হাজারী, ইয়াছিন মিয়া, সাহেদ, মােজাহিদ, আতাউর, ছাত্রনেতা শাহীন প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, জাতীয় পার্টির ৯ম কেন্দ্রীয় কাউন্সিলে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে অতিরিক্ত মহাসচিব নিযুক্ত করায় চট্টগ্রাম বিভাগীয় জাতীয় পার্টি আরাে সুসংগঠিত হবে। নেতৃবৃন্দ রেজাউল ইসলাম ভূইয়াকে সঠিক মূল্যায়ন করায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গাকে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com