সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
পুলিশে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সচ্ছতা সর্বমহলে প্রশংসিত; আইজিপি

পুলিশে নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সচ্ছতা সর্বমহলে প্রশংসিত; আইজিপি

আনেয়ার সুলতান, স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

পুলিশ বাহিনীর সাম্প্রতিক নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে সচ্ছতা সর্বমহলে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহা-পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার শ্রীপুর গণকবাড়ি এলাকায় শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।জাবেদ পাটোয়ারী বলেন, শিল্প সেক্টরে শিল্প পুলিশের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তির মাধ্যমে উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখার কারনে মামলার সংখ্যা হ্রাস পাচ্ছে। শিল্প সেক্টরে পুলিশের বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরে আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে, পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারনে অর্থনীতি অনেক দুর এগিয়ে গেছে। এছাড়া শিল্প পুলিশের জনবল বৃদ্ধির জন্য প্রস্তাব করা হয়েছে জানিয়ে শিঘ্রই এ প্রস্তাব অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে প্যারেড ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে আইজিপি জাবেদ পাটোয়ারী শিল্প পুলিশ-১ এর পুলিশ ব্যারাক ও অস্ত্রাগার ভবন উদ্বোধন এবং বৃক্ষরোপন করেন।অনুষ্ঠানে এসময় শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা এবং সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com