সংবাদ শিরোনাম
বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড
ধামরাইয়ে যাত্রীবাহী বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত-০১

ধামরাইয়ে যাত্রীবাহী বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত-০১

মোহাম্মদ মামুন রেজা, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও ইজিবাইক সংঘর্ষে জহুরা বেগম (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন।সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে ধামরাই উপজেলার সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কের মহিষাসী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসচালক কাইয়ুমকে (৩৩) আটক করা হয়েছে।নিহত জহুরা ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের ইদ্রিস আলীর স্ত্রী। আটক কাইয়ুম একই উপেজেলার কালামপুর এলাকার নুরুল আমিনের ছেলে।পুলিশ জানায়, সকালে ধামরাইয়ের মহিষাসী বাজার এলাকায় ঢাকাগামী এসবি লিংকের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিতে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা জহুরাসহ ৪ জন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জহুরাকে মৃত ঘোষণা করে।কাওয়ালী পাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক বাস চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com