সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নাসিরনগরে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নাসিরনগরে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি          

“শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ”-এ প্রতিপাদ্যকে ধারণ করে এবং মুজিববর্ষে ব্রাহ্মণবাড়িয়ায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।  এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নাসিরনগর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধনের জন্য ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।     

বিদ্যুৎ বিভাগের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিগন।            

উল্লেখ্য, নাসিরনগর উপজেলার ৯৫৪ কিলোমিটার নির্মিত বৈদ্যুতিক লাইনের সুফল ভোগ করবে ১৩০ টি গ্রামের ৬০ হাজার ৮শত ১জন গ্রাহক।    

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com