সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
কাজীপাড়ায় আত্কাপীরের বাৎসরিক ওরশ উপলক্ষে ওয়াজ মাহফিল ও জিকির অনুষ্ঠিত

কাজীপাড়ায় আত্কাপীরের বাৎসরিক ওরশ উপলক্ষে ওয়াজ মাহফিল ও জিকির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়ায় খাঁজা সৈয়দ ইয়ার মোহাম্মদ (রাঃ) প্রকাশ্য আত্কাপীর সাহেবের বাৎসরিক ওরশ মোবারক উপলক্ষে ওয়াজ ও জিকিরের মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব মাজার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন সেলিমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আলহাজ্ব হযরত মাওলানা লিয়াকত আলী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফিজুর রহমান আসাদী ও হযরত মাওলানা আল-আমীন সাদি। 
ওয়াজ মাহফিল ও জিকিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এলাকাবাসী খাদেম পরিবারের পক্ষে মাজার কমিটির সাধারন সম্পাদক এস.এম. খাদেম হোসেন খোকন। পরিচালনায় ছিলেন মাওলানা হামিদুল্লাহ হামদু।
খাদেম পরিবারের সদস্য সৈয়দ শামসুদ্দিন মাসুদ জানান, মাজারের পবিত্রতা রক্ষা করে প্রতি বছরের ন্যায় বছরও কোরআন ও হাদিস থেকে আলেম ওলামাগণ গুরুত্বপূর্ণ বয়ান করেন। পরে হালকা জিকির শেষে বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com