সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
দিনারপুর কলেজ এমপিওভুক্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

দিনারপুর কলেজ এমপিওভুক্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

নাজমুল ইসলাম,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজ এমপিওভুক্তি উপলক্ষে আয়োজিত এক গুণীজন সংবর্ধনা অনুষ্টানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা.দীপু মণি। আজ ২৩ ফেব্রুয়ারি (রবিবার) দিনারপুর কলেজ এ বিকাল ৩ ঘটিকায় উপস্থিত হয়ে দিনারপুর কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
এসময় তিনি শিক্ষকদের উদ্দেশ্যে কোচিং বাণিজ্যসহ কোন ধরনের অনৈতিক কাজে লিপ্ত না থাকার আহবান জানান। তিনি আরো বলেন নোট ও গাইড বই কেনার জন্য শিক্ষার্থীদের চাপ প্রয়োগ না করার পরামর্শ দেন।দিনারপুর কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি ডা. আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মোশারফ আলী মিঠুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সদস্য সচিব ইমাদাদুর রহমান মুকুল, কলেজের অধ্যক্ষ তনুজ রায়।এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আ.লীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি, হবিগঞ্জ বহুল-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সংরক্ষিত আসনের মহিলা সাংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, এমএজি ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডাঃ মোর্শেদ আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা আ.লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলা আ.লীগ সাবেক সহ-সভাপতি এড. আবুল ফজল প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মোঃ আব্দুল হাসেম ও গীতাপাঠ করেন প্রভাষক দোলন দেব চৌধুরী। মানপত্র পাঠ করেন, কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মেহেরুন নেছা নাহা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com