সংবাদ শিরোনাম
কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নকল সার বিক্রির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু।। আহত-৩
কসবায় দু’দিন ব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত

কসবায় দু’দিন ব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত

“শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”- “বঙ্গবন্ধুর সোনার বাংলায়, শিশু থাকবে সুরক্ষায়” এ প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অধীনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী এবং ২ দিন ব্যাপী শিশু মেলা অনুষ্ঠিত হয়েছে। 
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে সমাপ্ত হয় জেলা তথ্য অফিস ব্রাহ্মণবাড়িয়া, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মন্ত্রনালয় উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় কসবা মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই শিশুমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতায়  সিডিসি স্কুল সহ মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ২০ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। শিশুমেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ১০টি ষ্টল বসে।
জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, মহিলা কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জাফর আহাম্মদ প্রমুখ। পরে অতিথিগন অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষাথী-অভিভাবক, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  (প্রেস বিজ্ঞপ্তি)।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com