সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
আজ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র শিক্ষা-কার্যক্রমের উদ্বোধন ; উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত

আজ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র শিক্ষা-কার্যক্রমের উদ্বোধন ; উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়ে উঠা বিচক্ষণ রাজনৈতিক তারকা সফল প্রধানমন্ত্রী মমতাময়ী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্রাহ্মণবাড়িয়া -০৩ (সদর ও বিজয়নগর) আসনের তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র শিক্ষা-কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথা আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হতে চলেছে। যা দীর্ঘদিন যাবত এ অঞ্চলের মানুষের স্বপ্ন ছিল। সে স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন এ জনপদের আলোর দিশারী ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার রবিউল আলম মোহাম্মদ উবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। 
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া র শিক্ষা-কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
বিশিষ্ট শিক্ষাবিদ লেখক কলামিস্ট ও ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া‘র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান র আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা-কার্যক্রম এর শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডঃ দীপু মনি এমপি। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।  
অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া র ট্রেজারার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।   

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।         

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com