সংবাদ শিরোনাম
তুচ্ছ ঘটনায় অভিমান করে ​ব্রাহ্মণবাড়িয়ায় এক কিশোরীর আত্মহত্যা কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু
নাসিরনগরে জােরপূর্বক মুক্তিযােদ্ধার জায়গা দখলের অভিযােগ

নাসিরনগরে জােরপূর্বক মুক্তিযােদ্ধার জায়গা দখলের অভিযােগ

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর জােরপূর্বক এক মুক্তিযােদ্ধার প্রায় কােটি টাকা মূল্যের সম্পত্তি দখল করে নেয়ার অভিযােগ পাওয়া গেছে। 
জানা গেছে, নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের বীর মুক্তিযােদ্ধা প্রবীর কুমার চৌধুরী কিরণ তার সম্পত্তি উদ্ধারের দাবীতে গত ২৩ ফেব্রুয়ারী ২০২০ ইং তারিখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর এক লিখিত অভিযােগ দাখিল করেন। 
মুক্তিযােদ্ধার লিখিত অভিযােগে জানা গেছে, কুন্ডা ইউনিয়নের কুন্ডা কােনাপাড়া গ্রামের ভূমিদস্যু মোঃ দানু মিয়া প্রবীর কুমার কিরণ চৌধুরীর বাড়ীর কেয়ারটেকার এর কাছ থেকে কিছু ভূয়া কাগজপত্র সংগ্রহ করে আংশিক জায়গা ক্রয় দেখিয়ে ওই অভিযােগকারী মুক্তিযােদ্ধার কুন্ডা ইউনিয়নের বড়িয়াচং মৌজার ভিটি, বাড়ী, পুকুর, ডােবা ও নাল মিলে প্রায় কােটি টাকা মূল্যের ১০৯ শতাংশ ভূমি দীর্ঘ দিন যাবৎ জােরপূর্বক দখল করে রেখেছে। 
প্রভাবশালী ভূমিদস্যু দানু মিয়ার কবল থেকে ভূমি উদ্ধার করতে গেলে অভিযােগকারী ও  পরিবারের লােকজনকে প্রাননাশের হুমকি দিচ্ছে বলে অভিযােগে জানা গেছে। বর্তমানে ভূমি দস্যুদের অব্যাহত হুমকিতে অভিযােগকারী ও তার পরিবারের লােকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে ভুমিদস্যু দানু মিয়ার সাথে কথা বলতে তার বাড়িতে গেলে সাংবাদিকের সাথে কথা বলতে ও ক্যামরার সামনে আসতে রাজি হয়নি দানু মিয়া। এক পর্যায়ে দানু মিয়ার এক ছেলে ঘর থেকে দৌড়ে এসে সাংবাদিকের উপর তেড়ে উঠে। 
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার বলেন, অভিযােগটি তদন্ত পূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহন করতে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকতা কুন্ডাকে নির্দেশ দেন।
এ বিষয়ে কুন্ডা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নবী হােসেনের সাথে যােগাযােগ করে মুক্তিযােদ্ধার অভিযােগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, অভিযােগটি মাত্র আমার হাতে এসেছে। আমি দানু মিয়াকে কাগজপত্র নিয়ে আসতে বলেছি। বিষয়টি আমি সরজমিনে তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com