সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
সাংবাদিক-কবি আহসান হামিদ’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক

সাংবাদিক-কবি আহসান হামিদ’র মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাবের শোক

বাংলাদেশ বেতারের গ্রন্থক ও উপস্থাপক, দৈনিক নয়া দিগন্ত’র সাবেক শিফট ইনচার্জ, সাংবাদিক-কবি আহসান হামিদ আর নেই (ইন্নালিল্লাহি—রাজিউন)। আজ মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন। আজ বাদ আসর মিরপুর সাংবাদিক পল্লী মসজিদে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি। জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস স্বাক্ষতির এক বিবৃতিতে বলা হয়েছে যে, কবি ও সাংবাদিক আহসান হামিদের মৃত্যুতে জাতীয় সাংবাদিক ক্লাব গভীর শোকাহত।

বিবৃতিদাতারা হলেন জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সহ সভাপতি মোঃ হাসান আলী রেজা দোজা, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আকলিমা আখতার শিউলী, সাংগঠনিক সম্পাদক বি. এম. সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

বিবৃতিতে তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com