সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সিরাজদিখানে যুবলীগের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিরাজদিখানে যুবলীগের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা মালখানগর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মালখানগর হাই স্কুল, মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ,তালতলা বাজারসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।মালখানগর ইউনিয়ন  যুবলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম আমিন বলেন, বর্তমানে এই নোভেল করোনা ভাইরাস চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করেছে। সম্প্রতি বাংলাদেশেও এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তিরা ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। তাই এই ভাইরাস সম্পর্কে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। তবেই এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই সাধারণ মানুষদের মধ্যে এই ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূললক্ষ্য ।এসময় উপস্থিত ছিলেন মালখানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুন হোসেন, মালখানগর কলেজ ছাত্রলীগের সভাপতি আকাশ আহমেদ রুবেল, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মিদুল, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শুভ পোদ্দার, ফয়সাল, সৌরভ, তাসমিয়া জাহান, রিফাত প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com