সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে হাটবাজারে বর্জ পরিবহনের জন্য রিক্সা ভ্যান ও ডাস্টবিন বিতরণ

জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে হাটবাজারে বর্জ পরিবহনের জন্য রিক্সা ভ্যান ও ডাস্টবিন বিতরণ

স্টাফ রিপাের্টার,সময়নিউজবিডি 

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১ টি ইউনিয়নের হাটবাজারের বর্জ পরিবহণের জন্য রিক্সা ভ্যান ও ডাস্টবিন বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ প্রাঙ্গণে এসব রিক্সা ভ্যান ও ডাস্টবিন বিতরণ করা হয়। 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বাজার কমিটির সভাপতি সাধারন সম্পাদক ও ১১টি ইউনিয়নের চেয়ারম্যানদের নিকট এসব রিক্সা ভ্যান ও ডাস্টবিন হস্তান্তর করেন।                                  

সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মােহাম্মদ শামসুজ্জামান। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিনুল হক পাভেল। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com