সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা হলেও বন্ধ হয়নি নবীগঞ্জের কোচিং সেন্টারগুলো

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা হলেও বন্ধ হয়নি নবীগঞ্জের কোচিং সেন্টারগুলো

নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

সরকার শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিলেও কোচিং সেন্টার বন্ধ করেননি বাণিজ্যিকভাবে কোচিং সেন্টার পরিচালনাকারীরা। এতে করে ঝুঁকিমুক্ত হতে পারছেন না কেউই। নবীগঞ্জ শহরের স্কুল,কলেজ বন্ধ হলেও এখনও বন্ধ হয়নি কোচিং সেন্টারগুলো।শহরে লুকিয়ে লুকিয়ে কোচিং সেন্টার। আইনের পরোয়া না করে পড়াচ্ছেন শিক্ষকরা। প্রতিদিনের মত এখনও শিক্ষকরা ছাত্র – ছাত্রীদের বাধ্য করাচ্ছেন কোচিং সেন্টারে আসার জন্য।এতে করে করোনাভাইরাসের সম্মুখীন হতে পারেন শিক্ষার্থীরা।সরকারি নীতিমালা লঙ্ঘন করে চলছে এসব কোচিং সেন্টারগুলো।প্রশাসনের চোখ আরাল করেই চলে। ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ কোচিং সেন্টার গুলো। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক শিক্ষার্থীদের কাছ থেকে জানাযায়, তাদেরকে বলা হয়েছে সকাল সকাল কোচিংয়ে আসতে স্কুল ড্রেস ছাড়া শুধু খাতা ও কলম নিয়ে প্রশাসনের চোখ আরাল করে।শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষার্থীদের বাড়িতে রাখতে হবে। এ সময়ের মধ্যে কোচিং সেন্টারও বন্ধ রাখতে হবে। কোনোভবে শিক্ষার্থীদের বাড়ির বাইরে রাখা যাবে না।গত সোমবার (১৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।দীপু মনি আরো বলেন, সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে এ সিদ্ধান্ত। মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রীষ্মের ছুটি, রোজার ছুটির সঙ্গে প্রয়োজনে এ ছুটিকে সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।তিনি জানান, ৩১ শে মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ছাড়া ১৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এ ব্যাপারে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হুসেন বলেন,আমার এ বিষয়ে জানা ছিলনা,আমি তদন্ত মূলক ব্যাবস্থা নিব।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com