সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ধামরাইয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৮ ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা

ধামরাইয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় ৮ ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ মামুন রেজা, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ধামরাইয়ের কালামপুর ও কাওয়ালীপাড়া বাজারে ৮ জন অসাধু ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ধামরাই উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামিউল হক বলেন: জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ৮ জন ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময়ে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইনচার্জ রাসেল মোল্লা প্রমুখ।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com