সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট
শোক সংবাদ – মুক্তিযোদ্ধা এড.এস এম ইউসুফের ইন্তেকাল

শোক সংবাদ – মুক্তিযোদ্ধা এড.এস এম ইউসুফের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা  এস.এম. ইউসুফ (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)।সোমবার (০৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এদিকে আজ সোমবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মুক্তিযুদ্ধের বীর সেনানি এস.এম. ইউসুফকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করে শিমরাইলকান্দি কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার।

মরহুমের নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে পরিবার পরিজন, আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com