সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ফের করোনা টেস্টে ডা: হামিদা মুস্তফা সেঁওতির নেগেটিভ এসেছে

ফের করোনা টেস্টে ডা: হামিদা মুস্তফা সেঁওতির নেগেটিভ এসেছে

নিজস্ব প্রতিবেদক//সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জেলা একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের দায়িত্বে থাকা ডাঃ হামিদা মুস্তফা সেঁওতি ও তার স্বামীর দেহের করোনা ভাইরাসের পুনরায় পরীক্ষার প্রতিবেদনে নেগেটিভ এসেছে বলে জানা গেছে।
বিজয়নগর ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন চিকিৎসক হামিদা মুস্তফা সেঁওতি। পুরো জেলা জুড়ে ডাঃ মুস্তফা সেঁওতি সহ ১০ জন করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী ছিলেন।গত মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এদিকে গতকাল (১৫ এপ্রিল) রাত ১১.৫৩ মিনিটে ডাঃ মুস্তফা সেঁওতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজের আইডি থেকে বর্তমান করোনা পরিস্থিতি তুলে ধরে একটি স্ট্যাটাস পোস্ট করেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ!আমার ও আমার স্বামীর গত কালকের পাঠানো স্যাম্পলের রিপোর্ট নেগেটিভ এসেছে।এর আগে আমার রিপোর্ট পজিটিভ আসার পর আমার কর্মস্থল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, সম্মানিত সিনিয়র এবং কলিগ ও পরিবার পরিজনদের কাছে সকল ধরনের মানসিক সাপোর্ট ও আশ্বাস পেয়েছি। একই সাথে আমার স্বামীর বর্তমান কর্মস্থল ময়মনসিংহের জেলা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন, ময়মনসিংহ বিএমএ এবং স্বাচিপ এবং মমেকহার কলিগদের আন্তরিক সাহায্যে আমার এবং আমার স্বামীর এই বিপদের সময় আবাসন ও খাদ্য সংকট সহ আরো সকল সমস্যার সহজ সমাধান হয়। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।

ডাঃ হামিদা মুস্তফা সেঁওতি ‘র ফেসবুকে দেওয়া স্ট্যাটাস।


তিনি স্ট্যাটাসে আরো লিখেন, তবে আমাকে এখন পর্যন্ত সুস্থ্য ঘোষণা করা হয় নাই। আরো একবার পরীক্ষা করা হবে। এর আগে গতকাল আমার সাথে আমার এলাকাবাসী/বাড়ীওয়ালা/ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে ভুল বুঝাবুঝি হয়,বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। এই বিপদকালে আমরা প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি না দাড়িয়ে পাশাপাশি অবস্থান করব, এটাই কাম্য। অন্যথায় বিশ্বের এই গভীর সঙ্কট মোকাবিলা দুষ্কর হয়ে পড়বে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যেন সুস্থ্য হয়ে কাজে ফিরতে পারি। 
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com