সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
জেলা প্রশাসকের নির্দেশে জেলায় দ্রব্যসামগ্রীর ন্যায্য মূল্য ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়বিক্রয় নিশ্চিত করতে বাজার মনিটরিং

জেলা প্রশাসকের নির্দেশে জেলায় দ্রব্যসামগ্রীর ন্যায্য মূল্য ও সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়বিক্রয় নিশ্চিত করতে বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

বৈশ্বিক করোনা ভাইরাস কুভিড-১৯ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা স্থানীয়ভাবে বাস্তবায়ন ও তা মানতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর নির্দেশে জেলা জুড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ ব্যাপক কার্যক্রম অব্যাহত রেখেছেন। 

টিসিবির দ্রবসামগ্রী ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিত করছেন জেলা প্রশাসন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী জেলা শহরসহ জেলা জুড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবরাহ পরিস্থিতির স্বাভাবিকতা অব‍্যাহত রাখার পাশাপাশি নির্ধারিত মূল্যে বিক্রয় এবং করোনা ভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ বজায় রেখে ক্রয়বিক্রয় কার্যক্রম নিশ্চিতকরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করেছেন। 

সামাজিক দূরত্ব বজায় রাখতে গোলাকার বৃত্ত এঁকে দিচ্ছেন সেনাবাহিনী।

একইসাথে টিসিবি ডিলার কর্তৃক ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী বিক্রয় কার্যক্রম মনিটরিংও করেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। এসময় করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সবধরনের সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম করা হয়। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com