সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
সমবায়ীদের কল্যাণে – ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কল্যাণ সমিতি গঠন

সমবায়ীদের কল্যাণে – ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কল্যাণ সমিতি গঠন

সময়নিউজবিডি রিপোর্ট

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সমবায় অধিদপ্তরের নিবন্ধিত সমবায় সমিতি গুলোর সমন্বয়ে ” ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কল্যাণ সমিতি” গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় জেলা শহরের পুরাতন জেল রোডস্থ আল খলিল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। 
প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি আসিফ ইকবাল খান কে সভাপতি ও স্বপ্নতরী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি মোঃ তাহের উদ্দিন ভুইয়াকে সাধারন সম্পাদক ঘোষণা করে ১১ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি গঠন করা হয়। 
কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র সহসভাপতি খলিল বশির মানিক, সহসভাপতি সাইফুল ইসলাম লিমন, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক এনামুল হক খোকন, কোষাধ্যক্ষ ফোরকান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক অর্পণ ঋষি, কার্যকরী সদস্য মোঃ ফারুক মিয়া, আনোয়ারুল ইসলাম, সুমন মিয়া, শাহীন আক্তার ভুইয়া। 
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সঞ্জয় রায়, জাহের মিয়া সহ অন্যান্য সমবায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।          
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় পরিচালিত সকল সমবায় সমিতির কল্যাণে এই সংগঠনটি কাজ করবে। সভায় সর্বসম্মতিক্রমে জেলার বিভিন্ন উপজেলায় পরিচালিত কোন সমবায় সমিতি “ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় কল্যাণ সমিতি” সদস্য হতে ইচ্ছুক হলে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।             

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com