সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
সরাইলে লকডাউনে থাকা ২৯ পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও মোসা

সরাইলে লকডাউনে থাকা ২৯ পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ইউএনও মোসা

সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি 

বৈশ্বিক করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কর্মহীন অসহায় ২৯ টি পরিবারের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এস.এম. মোসা।                  
শনিবার (২৫ এপ্রিল) করোনাভাইরাস মোকাবিলায় উপজেলা পানিশ্বর ইউনিয়নের বেড়তলা, শান্তিনগর, বড়ইবাড়ি, সিতাহরণ, গ্রামের কর্মহীন ভ্যান, রিকশা ও সিএনজি চালক ২৯টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে তুলে দেন ইউএনও।   
এছাড়া গত ২৪ ঘণ্টায় মোবাইল নম্বরে কল ও ম্যাসেঞ্জারের মাধ্যমে তালিকা অনুযায়ী কিছু পরিবারের কাছে নিজে ও কর্মী বাহিনী নিয়ে  প্রয়োজনীয় খাদ্যদ্রব্য পোঁছে দেয়া হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস এম. মোসা। এসময় উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ।         
খাদ্য বিতরণকালে ‘অসচ্ছল ও মধ্যবিত্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনের জন্য সমাজের বিত্তবানদের নিজ নিজ এলাকায় নিম্ম আয়ের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ানোর আহবান জানান তিনি।   
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com