সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
শোক সংবাদঃ সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগ সভাপতি কবির হোসেনের ইন্তেকাল

শোক সংবাদঃ সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগ সভাপতি কবির হোসেনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গোলাম রাব্বানী রাব্বি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।         
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৪৫ বছর। সে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামের বাসিন্দা।     
জানা যায়, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির হোসেন আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এসময় পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার পরিজন ও আত্মীয়স্বজন সহ এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শোকাভিভূত হয়েছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক দল আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।  
তবে মরহুমের নামাজে জানাজা কখন কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।     
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                                 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com