সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নাসিরনগরে গ্রাম পুলিশদের মাঝে সাংসদের অর্থ ও ইউনিফর্ম বিতরণ

নাসিরনগরে গ্রাম পুলিশদের মাঝে সাংসদের অর্থ ও ইউনিফর্ম বিতরণ

মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধ

ব্রাহ্মণবাড়িযা-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সাংসদ সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বি,এম ফরহাদ সংগ্রাম ১৩ মে ২০২০ রোজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তার নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের আর্থিক অনুদান থেকে ১০৩ জন গ্রাম পুলিশের মাঝে শার্ট, প্যান্ট, রেইন কোর্ট, বেল্ট, জুতা, মোজা, সুইটার ও নগদ ৫০০ টাকা প্রদান করেন। তাছাড়াও তিনি এলাকার ১৩০ জন অসহায় কর্মহীন মানুষের মাঝে  প্রত্যেককে ১০০০ টাকা করে তাদের তুলে দেন। এলাকার কৃষকদের কথা চিন্তা করে তিনি অল্প সময়ে কম মূল্যে ধান কেটে ঘরে তুলার জন্য কৃষি মন্ত্রণালয়ের ৭০% ভর্তুকীতে বরাদ্দকৃত ধান কাটার মেশিনের শুভ উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান, কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com