সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকা নোটিশ বোর্ডে টানিয়ে দিলেন চম্পকনগর ইউপি চেয়ারম্যান হামিদুল হক হামদু

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের তালিকা নোটিশ বোর্ডে টানিয়ে দিলেন চম্পকনগর ইউপি চেয়ারম্যান হামিদুল হক হামদু

বৈশ্বিক করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে সারাদেশে লকডাউন চলায় শ্রমজীবী ও খেটে-খাওয়া মানুষরা কর্মহীন হয়ে পড়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক “ঈদ উপহার ” হিসেবে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর আওতায় ৫০ লাখ মানুষকে ২ হাজার ৫শত টাকা প্রদান করা হবে। 
প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ সহায়তার কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের যারা পাবেন তাদের নামের তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টানিয়ে দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ হামিদুল হক হামদু। গতকাল সোমবার (১৮ মে) তিনি এ তালিকা জনসাধারণের জ্ঞাতার্থে নোটিশ বোর্ডে টানিয়ে দেন।    

এ বিষয়ে চম্পকনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হামিদুল হক হামদু জানান, মহামারি এ করোনা দূর্যোগে কর্মহীন মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার ২ হাজার ৫শত টাকা করে যারা পাবেন তারা যেন নিজেরাও জানতে পারেন তারা উপহারের নগদ টাকা প্রাপ্তির তালিকায় তাদের নাম রয়েছে সেজন্য নোটিশ বোর্ডে তালিকা টানিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে যেন কেউ প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্তি থেকে বঞ্চিত করতে না পারে।                  
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।                                               

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com