সংবাদ শিরোনাম
কমলগঞ্জের আদমপুর বনবিট।। বাড়িতে লাগানো গাছ কেটে ভিলেজারকে মারধর করলেন বনপ্রহরীরা ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদসমূহে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন ডিসি হায়াত উদ-দৌলা খাঁন

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদসমূহে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ করলেন ডিসি হায়াত উদ-দৌলা খাঁন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাধীন মসজিদসমূহে মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান বিতরন করলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। 
শুক্রবার (২২ মে) সদর উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ৪০ টি মসজিদে প্রধানমন্ত্রীর এ অনুদান বিতরণ করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজোর রহমান ওলিও, ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া,  ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক কাজী জাভেদ। 

উল্লেখ্য, এ বছর সদর উপজেলায় ৮৮৭ টি মসজিদে মোট ৪৪ লাখ ৩৫ হাজার টাকা বিতরন করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com